নিজস্ব প্রতিনিধি , হুগলী - ইজতেমা প্রাঙ্গণে ‘গো ব্যাক’ স্লোগান তুলে হুমায়ুন কবিরকে হেনস্তার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দাদপুর এলাকায়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে , আগামী ২ থেকে ৫ জানুয়ারি দাদপুরের পুইনান ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে। বুধবার আগাম ধর্মীয় সমাবেশে অংশ নিতে সেখানে পৌঁছান হুমায়ুন কবির। প্রবেশপথেই তাঁকে লক্ষ্য করে 'গো ব্যাক' ধ্বনি তুলে বিক্ষোভ দেখানো হয়। পুরো ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন তিনি।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, 'ইজতেমার আয়োজনের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। ফলে বিক্ষোভের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে হুমায়ুন কবির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই সেখানে গিয়েছিলেন। তাই তাঁর নিজ সম্প্রদায়ের লোকেরাই এমন বিক্ষোভ দেখিয়েছেন। এতে আমাদের দলের কোনও যোগ নেই'।
এ প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, 'বিশ্ব ইজতেমা সম্পূর্ণ ধর্মীয় কর্মসূচি। একজন মুসলিম হিসেবেই উপস্থিত হয়েছি, রাজনীতিবিদ হিসেবে নয়। এত পুলিশ থাকা সত্ত্বেও এমন পরিস্থিতি তৈরি হলে তার নেপথ্যে কারা রয়েছে, তা স্পষ্ট। আমি গণতন্ত্রে বিশ্বাসী, গণতান্ত্রিক পথেই উপযুক্ত জবাব দেওয়া হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের