নিজস্ব প্রতিনিধি, লখনউ – আসন্ন বকরি ঈদ উপলক্ষে উৎসব পালনে শান্তি-শৃঙ্খলা, আইন মেনে চলা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানিয়ে ১২ দফার একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া। এই আবেদন জানিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য ও ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মহালি।

তিনি বিশেষভাবে কুরবানির ক্ষেত্রে দেশের প্রচলিত আইন মেনে চলার ওপর জোর দেন এবং গরু বলিদান থেকে বিরত থাকার পরামর্শ দেন। লখনউয়ের ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার প্রকাশিত ১২ দফা নির্দেশিকায় বলা হয়েছে, আইনসম্মত পশু কুরবানির পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশবিধির প্রতিও গুরুত্ব দিতে হবে।এর আগেও আজমেড় শরীফের মৌলবি সৈয়দ সারোয়ার চিস্তি গো-হত্যা বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি তিনি গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার দাবিও তুলেছিলেন।

নির্দেশিকায় উৎসবের সময় জনজীবনের স্বাভাবিক ছন্দ বজায় রাখা, পরিচ্ছন্নতা রক্ষা এবং যাতায়াতপূর্ণ এলাকায় প্রার্থনা এড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থনার জন্য ঈদগা ও মসজিদ চত্বর ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি কুরবানির সময় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।এছাড়া দেশের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের