নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফলতা কেন্দ্রকে ঘিরে একের পর এক বিতর্কের মাঝেই প্রশাসনিক মহলে বড়সড় রদবদল। নবান্নের নির্দেশে বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হল ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সিকে। একসময় তৃণমূলের প্রভাবশালী নেতা জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ বলে পরিচিত এই আধিকারিককে এবার স্টেট গেজেটিয়ার্স দফতরের ওএসডি পদে পাঠানো হয়েছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে শানু বক্সিকে ফলতায় বিডিও হিসেবে আনা হয়েছিল। সেই সময় থেকেই তার নাম ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়। পরে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয় এবং মালদহের হরিশচন্দ্রপুর-১ ব্লকের বিডিও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বুধবার নবান্নের নতুন নির্দেশিকায় দেখা যায়, শানু বক্সিকে বিডিও পদ থেকে সরিয়ে স্টেট গেজেটিয়ার্স-এর ওএসডি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ধ্রুবাশিস সামন্ত।
প্রসঙ্গত, গত ২১ মে ফলতা বিধানসভা নির্বাচনের আগে আচমকাই প্রার্থী পদ থেকে সরে দাঁড়ান তৎকালীন তৃণমূল নেতা জাহাঙ্গির খান। এরপরই তার রাজনৈতিক ভূমিকা এবং সংগঠনের ভিতরে প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। এর কিছুদিন পর ফলতার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করেন। তাঁর দাবি ছিল, ওই চ্যাটে জাহাঙ্গির খান ও শানু বক্সির মধ্যে যোগাযোগের প্রমাণ রয়েছে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফলতায় বিপুল ভোটের ব্যবধানের পিছনে কারচুপির ইঙ্গিত মিলছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের