নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গোটা রাজ্যজুড়ে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। বৈধ ভোটারদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগ তুলে রাস্তায় নামল SC আর OBC তৃণমূল কংগ্রেস। প্রায় ৪ হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বিশাল প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় সরকারের দুর্নীতির অভিযোগে সরব হয়ে ভোটাধিকার রক্ষার দাবিতে একজোট তৃণমূল কংগ্রেস।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নবলা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া রঙ্গমঞ্চের সামনে এসে শেষ হয়। হাজার হাজার মহিলা ও পুরুষ কর্মী এই মিছিলে পা মেলান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ সহ রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস ঘোষ, প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস মণ্ডল, বিধায়ক নীলিমা নাগ। এছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তপন সরকার। এই প্রতিবাদী মিছিলের মূল উদ্যোক্তা ছিলেন নবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও SC OBC সেলের সভাপতি সুদীপ প্রামানিক।
নবলা অঞ্চল প্রধান সুদীপ প্রামাণিক জানিয়েছেন, "SIR-এর মাধ্যমে পরিকল্পিতভাবে রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিশেষ করে নদীয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বহু মতুয়া ভোটারের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে বলে দাবি করা হয়। অনেক যোগ্য ভোটাধিকারীদের নাম বাদ গেছে তাদের নাম যোগ করার দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। এই লড়াই শুধু দলের নয়, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই বাংলার মানুষ তাদের অধিকার কেড়ে নিতে দেবে না।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের