নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক প্রাণহানির ঘটনায় তীব্র রাজনৈতিক চাপানউতোর। এবার সরাসরি সিইএসসি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার নাম টেনে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ, গাফিলতির দায়ে ১১ জন মারা গেলেও সিইএসসি ও গোয়েঙ্কার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
সূত্রের খবর, সোমবারের টানা বৃষ্টির পর শহরের বিভিন্ন প্রান্তে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন। এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ' জিতেন্দ্র তেওয়ারির বস্ত্র বিতরণে পদপিষ্ট হয়ে তিনজন মারা গেলে তাকে গ্রেফতার করা হয়েছিল। তাহলে সিইএসসির গাফিলতিতে ১১ জন মারা যাওয়ার পরও কেন কোনও অভিযোগ দায়ের হয়নি?কেন সঞ্জীব গোয়েঙ্কাকে গ্রেফতার করা হল না?'
সঞ্জয় গোয়েঙ্কা ও মুখ্যমন্ত্রীর ব্যবসায়িক সম্পর্কের কথা তুলে অর্জুন সিং বলেন, ' CESC আর মমতা দুজনে পার্টনারশিপে আছে তাই সঞ্জয়ের নামে কোনো গ্রেফতারি নেই। কিছু দিন বাদে আবার একটা ছাড় চলে আসবে সেখান থেকে মমতার ইনকাম হয় যাবে। তারপর সবটাই ধামাচাপা পড়ে যাবে। ওসব লোক দেখানো ফোন করেছিল মিডিয়ার সামনে। মমতার বেসরকারি সংস্থা আর CESC একত্রে বাংলার মানুষকে লুটছে।'
বিজেপি বিধায়ক আরও বলেন, ' এটা ইচ্ছাকৃত ভাবে খুন করা বলে। মমতা ব্যানার্জি CESC কে দোষ দিচ্ছে আর CESC কলকাতা কর্পোরেশনকে দোষ দিচ্ছে। তাহলে কার বিরুদ্ধে FIR হওয়া উচিত CESC নাকি কলকাতা কর্পোরেশনের নামে? সব জানা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কোনো FIR করেনি কেন? উনি সবটাই জেনে বুঝে করছে। উনি নিজে একজন মিথ্যাবাদী আর সবাইকে সেটাই বোঝাচ্ছেন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের