নিজস্ব প্রতিনিধি , মালদহ - সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত সড়ক তৈরিকে ঘিরে ঠিকাদারের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে সোচ্চার হল গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশচন্দ্রপুরের অন্তর্গত রসিদাবাদ অঞ্চলে। যদিও বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে এতদিন কোনও পাকা রাস্তা গড়ে ওঠেনি কতোল গ্রামে। দীর্ঘদিনের প্রতিবাদ, আন্দোলন, আবেদনের পর অবশেষে পথশ্রী প্রকল্পের আওতায় ঢালাই রাস্তা তৈরির অনুমোদন মেলে। ১ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দে সম্প্রতি জনমদল সিংহিয়া মাঠ থেকে বেলিয়া পুকুর পর্যন্ত ১.৭০ কিলোমিটার কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।

এই কাজের দায়িত্বে রয়েছেন ঠিকাদার কাশফুল হোদা। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি সিডিউল উপেক্ষা করেই নির্মাণ চলছে। প্রথম স্তরে বালি, পাথরের মিশ্রণ ৬ ইঞ্চি পুরু করার কথা থাকলেও বাস্তবে মাত্র ৩ ইঞ্চি করে ফেলা হচ্ছে। কোথাও বালি থাকলেও পাথরের ঘাটতি। আবার কোথাও পাথর থাকলেও বালির অভাব স্পষ্ট।
আরও অভিযোগ, বাইরে থেকে মাটি আনার পরিবর্তে রাস্তার অংশ কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী জল ছিটিয়ে রোলিং না করেই তড়িঘড়ি ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দাবি। এইভাবে দায়সারা নির্মাণ হলে ১ বছরের মধ্যেই রাস্তা ভেঙে পড়বে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জানান, 'একটু ঝড় বৃষ্টি হলেই কাদা হয়ে যেত পুরো এলাকা। অনেক প্রতিবাদের পর এই রাস্তা হচ্ছে। তাতেও দুর্নীতি। ঠিকাদারকে সিডিউল দেখতে চাইলে বলে বিডিও অফিস বা জেলা দফতরে যেতে। ১০-১৫টি গ্রামের মানুষ এই পথ ব্যবহার করে থাকেন। এমন অনিয়ম মেনে কিছুতেই কাজ হতে দেব না'।
দায়িত্বপ্রাপ্ত সহকারী ইঞ্জিনিয়ার মানস দাস জানান, 'সরকারি নির্দেশিকার বাইরে কাজ হলে সেটা আইনত অপরাধ। আমি নিজে রাস্তা পরিদর্শনে যাব। পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিকদেরও বিষয়টি সম্পর্কে অবগত করা হবে। দুর্নীতির প্রমাণ মিললে আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের