নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - “গরিব ঘরের মেয়ে! অথচ হাতে আইফোন!”এই একটি বাক্যই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। কিন্তু এই সমালোচনার মাঝেই নিজের কৃতিত্ব ও স্বপ্ন পূরণের গল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন জলপাইগুড়ির মেধাবী কন্যা ঈশিকা সাহা।
গ্রামের মেয়ে ঈশিকা, কলেজে অসাধারণ ফল করে ইতিমধ্যেই অনেকের প্রশংসা কুড়িয়েছেন। সংবাদমাধ্যমেও ছড়িয়েছে তাঁর সাফল্যের গল্প। ফেসবুকে ছোটখাটো ভিডিও বানিয়ে মানুষের ভালোবাসা পাওয়া এই তরুণীর জীবনযাত্রা ও অধ্যবসায় দেখে অনেকে তাঁকে বাহবা দিয়েছেন। কিন্তু প্রসংশার পাশাপাশি এসেছে কটু মন্তব্যও “হাতে আইফোন নিয়ে গরিব কিকরে হয়?”

সমালোচনার জবাবে ঈশিকা জানান, গরিবদের স্বপ্ন দেখার অধিকার কি নেই? ধনী গরিব দেখে কি আইফোন কিনতে হয়? নিজের শখ পূরণের জন্য কয়েক মাস ধরে উপার্জন জমিয়ে, ইএমআই-তে ফোনটি কিনেছেন তিনি। তাঁর কথায়, “সখ পূরণের জন্য বড়লোক হতে হবে, এটা আমি মানি না। জীবন একটাই, যা মনের ইচ্ছে, এখনই পূরণ কর।”
সমালোচকদের উদ্দেশে ঈশিকা উদাহরণ দিয়ে বলেন, “রাস্তার পাশে বই খাতা কেনা যায়, কিন্তু অনেকেই জুতো কিনতে যায় দামি দোকানে। তাতে কেউ প্রশ্ন তোলে না।” তিনি আরও জানান, নিজের খরচ কমিয়ে সঞ্চয় করেই ফোন কিনেছেন। “যদি আমার ১০০ টাকা হাতখরচ হয়, আমি ৮০ টাকায় বাঁচিয়ে বাকিটা সঞ্চয় করি।”

আইফোন কেনা নিয়ে যাঁরা তাঁকে পরিবারের পাশে না থাকার অভিযোগ করেছেন, তাঁদের উদ্দেশে ঈশিকা বলেন, “৭-৮টা ব্যাচে টিউশন পড়িয়ে পরিবারের দায়িত্ব সামলানো এবং নিজের শখ পূরণ দুটোই সম্ভব।

সমালোচনার মাঝেও ঈশিকার দৃঢ় বক্তব্য “গরিব মানেই বঞ্চিত নয়, স্বপ্ন দেখার ও তা পূরণের অধিকার সবারই আছে।” তাঁর মতে, সমাজের মানসিকতাই বদলানো প্রয়োজন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের