নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - পেশায় ডাক্তার নেশায় লেখক। মানুষের চিকিৎসা করতে কাটিয়ে ফেলেছেন প্রায় কয়েক দশক। গরিবের ডাক্তার নামেই পরিচিত বেলদার এই চিকিৎসক যোগেন বাবু। গ্রামের অসহায় ও গরিব মানুষের সেবা করাই তার প্রধান উদ্দেশ্য। শুধু তাই নয় চিকিৎসা করার পাশাপাশি লিখেছেন অসংখ্য বই।
সূত্রের খবর , পূর্ব মেদিনীপুরের যোগেনবাবু মানবতা ও প্রতিভার এক উজ্জ্বল নাম। গ্রামের মানুষের সেবা করার জন্য কলকাতার নামি হাসপাতালে চিকিৎসা করার সুযোগ হেলায় হারিয়ে ফেলেছেন। বিনিময়ে পেয়েছেন গ্রামের এক ঝাঁক গরিব মানুষের ভালোবাসা। গ্রামের গরিব মানুষের কাছে তিনি এক প্রকার ভগবান। শুধু তাই নয় সারা দিনের ক্লান্তির পরে রাত জেগে চলতে থাকে তাঁর সাহিত্য চর্চা। যখনই সময় পান খাতা পেন নিয়ে বসে পড়েন লিখতে।
দীর্ঘ ৪৫ বছর ধরে করছেন চিকিৎসা। সরকারি হাসপাতালে ২৯ বছর তারপর ২০ বছর ধরে বাড়িতে নাম মাত্র ফী নিয়ে আবার কখনও ফী না নিয়ে করছেন চিকিৎসা। প্রথম জীবনে শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন । লেখার নেশা ছিল আগাগোড়া। নিয়মিত সাদা কাগজে আঁচড় কেটে লিখেছেন অসংখ্য উপন্যাস, ছোট গল্প , গান কবিতা ইত্যাদি।
ঘটনায় যোগেন ডাক্তার বলেন, 'বেশ কয়েকটি ক্লাবের সভাপতি হিসেবে নিযুক্ত রয়েছি আমি। মানুষের জন্য তৈরী করেছি আশ্রম। জীবনের শেষ প্রান্তে এসে মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। কয়েকটি বই ছাপা হয়েছে। আরও কয়েকটি বই ছাপানোর জন্য পাবলিসারকে দেওয়া হয়েছে। মানুষের কেমন লাগবে তা তো জানি না। কিন্তু এই নিয়েই আমি জীবনে বেঁচে আছি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের