696e167076f44_IMG-20260119-WA0211
জানুয়ারী ১৯, ২০২৬ বিকাল ০৫:০৩ IST

গরম গরম ভাত-রুটির সঙ্গে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের ডিমের মখমলি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা- ডিম জিনিসটা অনেকের প্রিয় আবার অনেকে খেতেই চায়না। তবে বাড়িতে ডিমটাই সর্বদা মজুত থাকে ফ্রিজে। সেই ডিম ভাজা বে সেদ্ধ দিয়েও কখনও কখনও প্রয়োজন মেটে। আবার কারোর ডিম থাকলে আর কিছুই চাই না। ডিমের কষা , কোরমা , কালিয়া অনেক হল। এবার বানিয়ে ফেলুন ডিমের মোখমলি। গরম গরম ভাতে যা জমে যেতে বাধ্য।

উপকরণ -

৮ টি ডিম
২টি বড় পেঁয়াজ
১৫টি কাজুবাদাম
২টি ছোট টম্যাটো
২টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১ কাপ নারকেলের দুধ
৬টি লবঙ্গ
২ টো দারচিনি
২ টেবিল চামচ ঘি
২টেবিল চামচ কসৌরি মেথি
২টেবিল চামচ ফ্রেশ ক্রিম


প্রণালী -

প্রথমে ডিম সেদ্ধ করে লম্বালম্বি ভাবে চিরে দু’খানা করে নিন। এ বার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজকুচি, কাজুবাদাম, টম্যাটোকুচি হালকা নাড়াচাড়া করে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিন। যোগ করুন স্বাদমতো নুন। মিশ্রণটি ঠান্ডা হলে মিক্সারে ঘুরিয়ে নিন।নারকেল কুরিয়ে, গরম জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। সেটি ছাঁকলেই নারকেলের দুধ পাওয়া যাবে।

এরপর কড়াইয়ে অল্প তেল ও এক চা-চামচ ঘি গরম হতে দিন। তাতে দারচিনি, লবঙ্গ ফোড়ন দিন। পেঁয়াজ-বাদামের মিশ্রণটি দিয়ে নাড়তে থাকুন। যোগ করুন স্বাদমতো চিনি, লঙ্কাগুঁড়ো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিন নারকেলের দুধ। দুধ-মশলা ফুটে গেলে ডিম দিয়ে ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক রান্না হওয়ার পরে যোগ করুন কসৌরি মেথি। একদম শেষ ধাপে দিয়ে দিন ফ্রেশ ক্রিম। ডিমের কাই হবে একটু সাদা এবং মাখনের মতো মসৃণ। পরোটা, রুটির পাশাপাশি পোলাও দিয়েও এটি খেতে দারুণ লাগবে।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের