নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনেও বাড়ছে অস্বস্তি। এই সময় শুধু খাবার বা জল নয়, পোশাকেও চাই বিশেষ যত্ন। সেই জন্য ভুল ফ্যাব্রিক বেছে নিলে ঘাম আর অস্বস্তি আরও বেড়ে যায়। চিকিৎসকদের মতে, ঢিলেঢালা বা Breathable পোশাক পড়াই সবচেয়ে উপযুক্ত হবে। তাই গরমে আরাম পেতে জেনে নিন কোন ৫ ফ্যাব্রিক রাখবেন আপনার পোশাক তালিকায়।
সেরা ৫ ফ্যাব্রিক, যার পোশাক পড়লে গরমে পাবেন এক আলাদা স্বস্তি -
সুতির পোশাক - গরমের দিনে সুতির পোশাক সবচেয়ে ভরসাযোগ্য আর আরামদায়ক হিসেবে ধরা হয়। এটি পড়লে গরম কম লাগে আর ত্বককে ঠান্ডা, শুষ্ক রাখতে সাহায্য করে। মসলিনের মতো হালকা সুতির কাপড় এই সময়ে বিশেষভাবে স্বস্তি এনে দেয়।
লিনেনের পোশাক - লিনেন ফ্যাব্রিক স্বভাবতই হালকা আর বাতাস চলাচলের জন্য অত্যন্ত উপযোগী। এই কাপড়ে ঘাম জমে না, ফলে সারাদিন আরামদায়ক অনুভূতি বজায় থাকে। পোশাক ধোয়ার পরেও লিনেনের গুণগত মান আর টেকসইভাব অনেকদিন একইরকম থাকে।
টেনসেলের পোশাক - ইউক্যালিপটাস গাছের তন্তু থেকে তৈরি টেনসেল ফ্যাব্রিক খুবই নরম আর মসৃণ হয়। এই কাপড় সহজে কুঁচকে যায় না। ফলে বারবার ইস্ত্রি করার প্রয়োজন পড়ে না। ক্যাজুয়াল পোশাক থেকে শুরু করে অ্যাক্টিভওয়্যার পর্যন্ত সব ক্ষেত্রেই এটি জনপ্রিয়।
মলমলের পোশাক - মলমল ফ্যাব্রিক অত্যন্ত হালকা আর বাতাস চলাচলের জন্য আদর্শ। গরমের দিনে শাড়ি, কুর্তি বা পাজামায় এই কাপড় আলাদা স্বস্তি এনে দেয়। তবে এই কাপড়ের যত্ন নেওয়া জরুরি, কারণ বেশি ধুলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
হাতে বোনা খাদি - হাতে বোনা খাদি ফ্যাব্রিক টেকসই আর ত্বকের জন্য বেশ আরামদায়ক। এটি সূর্যের তাপ থেকে কিছুটা সুরক্ষা দিয়ে শরীরকে স্বস্তিতে রাখে। সহজে ধোয়া গেলেও পরার আগে ইস্ত্রি করলে এর সৌন্দর্য আরও বাড়ে।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের