নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যজুড়ে তীব্র গরম ও দহনজনিত আবহে কার্যত বিপর্যস্ত সাধারণ জনজীবন। রাস্তাঘাটে মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গরমের প্রভাবে শিশু থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা পর্যন্ত বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের তরফে স্কুলগুলিতে সকালে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাতেও স্বস্তি মিলছে না, কারণ রোদের তীব্রতা এখনও জনজীবনে বড় প্রভাব ফেলছে।
এই পরিস্থিতিতে কীভাবে এই তাপপ্রবাহে সুস্থ থাকা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা জানিয়েছেন প্রখ্যাত চিকিৎসক চিন্ময় রায়। তিনি জানান, এই সময় শিশুদের জন্য ঢিলেঢালা ও হালকা পোশাক সবচেয়ে উপযোগী, প্রয়োজনে ফুলহাতা জামা-প্যান্ট পরানো যেতে পারে। বাইরে বের হলে ছাতা ব্যবহার করা জরুরি। শিশুদের রোদের মধ্যে খেলাধুলা থেকে বিরত রাখা উচিত বলেও মত দেন তিনি। একইসঙ্গে পর্যাপ্ত জল পান করার ওপর জোর দিয়ে তিনি জানান, ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ায় ডিহাইড্রেশনের ঝুঁকি তৈরি হয়, ফলে বারবার জল খাওয়া প্রয়োজন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, রোদের মধ্যে দীর্ঘক্ষণ থাকলে মাথাব্যথা ও শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে, তাই প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নিতে হবে। বাইরে থেকে ফিরে সঙ্গে সঙ্গে স্নান না করে আগে ভেজা গামছা দিয়ে শরীর মুছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত বলেও তিনি সতর্ক করেন। এছাড়া গরম অবস্থায় হঠাৎ ঠান্ডা জল বা আইসক্রিম খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এতে শারীরিক সমস্যার ঝুঁকি বাড়তে পারে। ভারী ও তৈলাক্ত খাবার কমিয়ে হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণের পরামর্শও দেওয়া হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের