নিজস্ব প্রতিনিধি , কলকাতা – চৈত্র সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে বিশেষ রান্নার আয়োজন তো থাকবেই। আর এই দিনের দুপুরের জন্য একটু নতুন অথচ ঘরোয়া স্বাদের রেসিপি খুঁজছেন? তাহলে ‘চিংড়ি দই পোস্ত’ বানিয়ে আজকের রান্নায় আনতে পারেন নতুন স্বাদ। অল্প সময়েই তৈরি হওয়া এই সুস্বাদু পদটি গরমের দিনে দুপুরের খাবারকে আর মুখরোচক করে তুলতে পারে।
উপকরণ - চিংড়ি মাছ ২৫০ গ্রাম, টক দই ১/২ কাপ, পোস্ত বাটা ৩ টেবিল চামচ, কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ , কাঁচা লঙ্কা চেরা ৪-৫টি, সরষের তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, নুন স্বাদমতো, চিনি ১ চা চামচ
কীভাবে বানাবেন?
প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নেবেন। তারপর তাতে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে হালকা করে চিংড়িগুলো ভেজে তুলে রাখুন। অন্য একটি পাত্রে পোস্ত বাটা, টক দই, সামান্য নুন, চিনি আর কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে নিন। যাতে একটি ঘন মিশ্রণ তৈরি হয়।
এবার কড়াইয়ে আবারও সামান্য তেল গরম করে ঘন মিশ্রণ ঢেলে দিন। এরপর কম আঁচে মিশ্রণটি নেড়ে নেবেন। যাতে কোনো কিছুর কাঁচা গন্ধ না থাকে।এবারে কয়েক মিনিট পর ভাজা চিংড়ি দিয়ে মিশ্রণটির সাথে ভালোভাবে মিশিয়ে নিন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ১০ মিনিট ঢেকে অল্প আঁচে রান্না হতে দিন। খেয়াল রাখবেন কড়াইয়ের তলায় লেগে যাতে না যায়। এটি একটি ঘন, ক্রিমি গ্রেভি তৈরি হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে কাঁচা লঙ্কা চিরে দিয়ে নামিয়ে নিন। এরপর দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু ‘চিংড়ি দই পোস্ত’।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের