নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া- নিজের বাড়িতেই আতঙ্কের ছায়া। এক গৃহবধূর অভিযোগ, তাঁর নিজ ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানি করেছে একজন প্রতিবেশী। ঘটনায় ভয়, আতঙ্ক আর নিরাপত্তাহীনতার ছাপ পড়েছে পরিবারের সদস্যদের ওপর। অভিযোগ, অভিযুক্ত তৃণমূল সমর্থিত।

সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বাঁকুড়া ইন্দাস থানার অন্তর্গত ঢাকুরানি পুষ্করণী অঞ্চলে। নির্যাতিতা স্থানীয় তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানালেও, থানায় অভিযোগ দায়ের করতে বাধা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। হতাশা আর নিরাপত্তাহীনতার মধ্যে নির্যাতিতা স্থানীয় ও জেলার বিজেপি নেতৃত্বের সাহায্যে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান। পরে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত তাপস বাগদিকে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বাড়ি নির্যাতিতার গ্রামেরই।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে কাদা ছোঁড়াছু্ঁড়ি। ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা বলেন, “ দুর্গাপুর কাণ্ডের আরও একটা প্রতিচ্ছবি বাঁকুড়া বাসী দেখতে পেত। ভাগ্যক্রমে তা হয়নি। রাজ্য এখন ধর্ষকদের স্বর্গরাজ্য হয়ে গেছে। মুখমন্ত্রী মহিলা হয়েও রাজ্যে বাড়ির মধ্যেও মেয়েরা ধর্ষিতা হচ্ছে। আমরা ওসির সঙ্গে কথা বলেছি, যতক্ষণ না অভিযুক্ত তৃণমূল দুষ্কৃতির শাস্তি হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ধর্না দেব প্রয়োজন পড়লে।”

অন্যদিকে ইন্দাস ব্লক তৃণমূলের সভাপতি শেখ হামিদ জানান, “ বিজেপিরা একটা অভদ্র দল, আগেও মহিলাদের নিয়ে খেলেছে এখন তাই। সম্পূর্ণ নাটক করছে। বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন ২০১৯ সাল থেকে শেখ হামিদ এই ব্লকে দায়িত্বে রয়েছে, কোনদিন বিজেপিকে মারধর বা দুর্নীতি করা হয়েছে কিনা খতিয়ে দেখা হোক, তারপর সেই বুঝে ব্যবস্থা নেওয়া হবে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের