নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - গৃহপালিত পশুর মৃত্যু ঘিরে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতে। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দেহটি ময়নাতদন্তের জন্য পশু হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে এলাকায় গবাদি পশু নিখোঁজ হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এক নিরুদ্দেশ গরু খুঁজতে গিয়ে কালীবাড়ি এলাকার মাঠে কিছু যুবককে মৃতদেহটি গাড়িতে তুলতে দেখা যায়। বাধা দিলে কয়েকজন পালিয়ে গেলেও, দুজন ধরা পড়ে। ধৃতদের নাম নাজমুল হোসেন, নিজামুদ্দিন। বাড়ি কাজীপাড়া এলাকায়।

অভিযুক্তদের দাবি, ৩০০ টাকার বিনিময়ে গরুটি সরানোর দায়িত্ব নিয়েছিল। এরপর ক্ষুব্ধ জনতা তাঁদের মারধর করে। পরে পুলিশ উদ্ধার করতে এলে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী। দোষীদের শাস্তির দাবিতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্রায় এক ঘণ্টা পর বারাসাতের এসডিপিও-র নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা পিকলু শর্মা জানান, 'গরুকে আমরা গোমাতা হিসেবে পুজো করি। কয়েকদিনের মধ্যে সে বাচ্চা প্রসব করত। এমন অন্যায় কোনওভাবেই মেনে নেব না। এক অংশের মানুষ চাইছে হিন্দুদের চিহ্ন মুছে ফেলতে। দোষীদের কঠোর শাস্তি না হলে আমরা আরও বড় পদক্ষেপ নেব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের