নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - গুজরাতে কাজে গিয়ে রহস্যমৃত্যু বাংলার বাসিন্দার। আমদাবাদের একটি হোটেলের ঘর থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, ওই মহিলাকে খুন করা হয়েছে। সঠিক তদন্তের দাবিতে নাদনঘাট থানার দ্বারস্থ হয়েছেন পরিজনেরা।
মৃতার নাম সোনামণি বৈরাগ্য বয়স ৩৮ বছর। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকার বাসিন্দা। প্রায় দেড় বছর আগে আর্থিক অনটনের কারণে গুজরাতের আমেদাবাদে একটি হোটেলে ওয়েটার হিসেবে কাজে যোগ দেন তিনি। হোটেলের নিজস্ব রেস্তোরাঁয় পরিষেবা প্রদানকারীর দায়িত্বে ছিলেন সোনামণি। গত শুক্রবার হোটেল কর্তৃপক্ষ ফোন করে পরিবারকে জানায়, তিনি আত্মহত্যা করেছেন। একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
যদিও আত্মহত্যার বিষয়টি মানতে নারাজ সোনামণির পরিবার। তাদের অভিযোগ, আত্মহত্যার গল্প সাজানো হয়েছে। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সোনামণিকে। কয়েক বছর ধরে আর্থিক টানাপোড়েনের জেরে দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। দেড় বছর আগে গুজরাতে পাড়ি দিলেও স্বামী মিঠুন বৈরাগ্য গ্রামেই ছিলেন।
ইতিমধ্যেই, মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পরিবার নাদনঘাট থানার দ্বারস্থ হয়েছে পরিবার। গুজরাত পুলিশ কী রিপোর্ট দেয় এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা নিয়ে প্রশ্ন উঠছে। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের