নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - গভীর রাতে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তার গাড়ি। শব্দ পেয়ে স্থানীয়রা জড়ো হতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় শাসক দলের কর্মীদের বিরুদ্ধে আঙুল তুলছেন বিজেপি নেতা। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , মঙ্গলবার গভীর রাতে বারাসাতে বিজেপির মন্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা।তার অভিযোগ তার বাড়ির উল্টো দিকে থাকা তার চারচাকার ওপর হামলা চালায় তৃণমূলের গুণ্ডারা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় গাড়ির কাচ। ভাঙ্গার শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসতেই বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরই খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশ কে। তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একজন বাইক চালক তার গাড়ির সামনে এসে ইট ছুঁড়ে হঠাৎ হামলা চালাচ্ছে। সিসিটিভি খতিয়ে দেখে আরও বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাস জানিয়েছেন , "আমি রাত ১ টা নাগাদ বাড়ি ফিরে গাড়ি পার্ক করে ঘরে যাই। ভোরবেলা একজন আমাকে ফোন করে জানায় আমার গাড়ি ভাংঙচুর করা হয়েছে। আসলে আমি বিজেপি করি। এটা শাসক দলের দুষ্কৃতীদের কাজ। আমি নির্দিষ্ট দল করলেও কোনো মানুষের সঙ্গে শত্রুতা নেই। দলের বিরুদ্ধে কথা বলতে পারি তবে ব্যক্তিগত কারোর সঙ্গে শত্রুতা নেই। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে ইট নিয়েই এসেছিল ওই দুষ্কৃতী। এবার দেখা যাক পুলিশ তদন্ত শুরু করেছে কি হয়। তবে আমি নিশ্চিত যে এটা শাসক দলের কাজ।"

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের