নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ধূপগুড়িতে। শহরের অন্যতম ব্যস্ত বাজার সুপার মার্কেটের জামাকাপড়ের দোকানগুলোতে মাঝরাতে হঠাৎই আগুন লাগে। পুড়ে যায় একাধিক দোকান। হঠাৎ এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , সুপার মার্কেটের দুটি গলি পুরো আগুন ধরে সেখানে থাকা দোকানগুলি পুড়ে যায়। হঠাৎই স্থানীয়রা জামাকাপড়ের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে। নিমেষের মধ্যে আগুন বিরাট আকার নেয়।স্থানীয়রা পুলিশে জানালে তারা দমকল বাহিনীকে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে পৌঁছানোর আগেই আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় দমকলের একাধিক ইঞ্জিনের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আসে।

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকরা। জামা কাপড়ের দোকান হওয়ায় আগে থেকেই মজুত থাকত কয়েক লক্ষের পোশাক। সেসব পুড়ে গিয়ে বিশাল ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান , শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে ইচ্ছাকৃত কেউ আগুন লাগিয়ে দিয়েছে নাকি সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনায় এক স্থানীয় ব্যবসায়ী জানিয়েছেন , "মাঝরাতে এইভাবে আগুন ধরে যাওয়ার ঘটনা ভীষণই আশ্চর্য্যজনক। কেউ ইচ্ছাকৃত ভাবে লাগিয়ে দিতে পারে। প্রায় ৫-৬ টি দোকান পুড়ে গেছে। দমকলের ২ টি ইঞ্জিন এসে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। পোশাকের দোকান ছাড়াও আরও দোকান রয়েছে। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কিভাবে সব আবার আগের মত হবে আমি জানিনা।"
উল্লেখ্য , সুপার মার্কেটে এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই জায়গায় বারবার আগুন লাগার ফলে বিষয়টি একবারেই স্বাভাবিকভাবে দেখতে নারাজ ব্যবসায়ী সহ স্থানীয়রা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। সঙ্গে পুলিশকে গুরুতরভাবে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের