নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - লালগোলায় ফের ধরা পড়ল একদল বাংলাদেশি অনুপ্রবেশকারী। মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযানে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে লালগোলার সীমান্তবর্তী তারানগর ও রামনগর এলাকায়। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। সেই অভিযানে চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। ওই চারজন দুই দিন আগে লালগোলা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তাঁদের সাহায্য করেছিল এক ভারতীয় নাগরিক, তাকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানা যায়, ধৃত বাংলাদেশীরা তিনজন স্থানীয়দের সহায়তায় এই অনুপ্রবেশ করে। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃতরা কাজের সন্ধানে ভারতে ঢুকেছিলেন, তবে কোনও বড় চক্র যুক্ত রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।
পুলিশের পক্ষ থেকে বুধবারই ধৃতদের আদালতে পেশ করা হয়। ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে তদন্তকারী দল। কোন রুট ধরে তারা সীমান্ত পেরিয়েছে, কারা বা কোন দলের মাধ্যমে এই অনুপ্রবেশ সম্ভব হয়েছে এই বিষয়গুলি বর্তমানে খতিয়ে দেখছে তদন্তকারীরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের