নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - গভীর রাতে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। নবাবহাট এলাকায় জাতীয় সড়কে পুলিশের পেট্রোলিং ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল এক কর্তব্যরত হোমগার্ডের। আচমকা এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সূত্রের খবর, মৃত হোমগার্ডের নাম ত্রিদিব দে। বয়স আনুমানিক ৩৫ বছর। বুধবার গভীর রাতে নাইট পেট্রোলিং ডিউটির অংশ হিসেবে ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতা-মুখী লেনে একটি পুলিশ পেট্রোলিং ভ্যান দাঁড়িয়ে ছিল। সেই সময় দুর্গাপুর দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই পুলিশ ভ্যানটিতে। সংঘর্ষের জেরে পুলিশ ভ্যানে থাকা এক এএসআই, এক হোমগার্ড ও গাড়ির চালক গুরুতর আহত হন।
তড়িঘড়ি তাদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা হোমগার্ড ত্রিদিব দে-কে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আহত এএসআই ও চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটিকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, চালকের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের