নিজস্ব প্রতিনিধি , হুগলী - এক রোমাঞ্চকর প্রেমের গল্প শেষ হল রক্তাক্ত পরিণতিতে! গভীর রাতে প্রেমিকার বাড়িতে গিয়ে আক্রান্ত হলেন এক যুবক।

চোখে গুরুতর আঘাত নিয়ে এখন তার ঠিকানা হাসপাতাল। আর সেই ঘটনার জেরে এলাকাজুড়ে উত্তেজনা, ভাঙচুর, পুলিশের টহল, সব মিলিয়ে থমথমে পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে প্রভাসনগর এলাকায়। আক্রান্ত যুবকের নাম বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায় (২৫)। তার বাড়ি প্রভাসনগরের চাকলাপাড়ায়। বহুদিন ধরে তার সম্পর্ক ছিল ঘোরামারা মল্লিপাড়ার এক তরুণীর সঙ্গে। কিন্তু সম্প্রতি তরুণীর পরিবারের পক্ষ থেকে তার অন্য পাত্রের সঙ্গে বিয়ের কথা ঠিক করা হয়, আগামী ৪ঠা ডিসেম্বর সেই বিয়ের দিন ধার্য ছিল।

পরিবারের অভিযোগ অনুযায়ী, বুধবার গভীর রাতে প্রায় রাত ১টা ১৫ মিনিট নাগাদ, তরুণী নাকি নিজেই ফোন করে প্রেমিক বৈদ্যরাজকে বাড়িতে ডাকে। ছেলেটি গিয়েও পড়ে সেখানে। কিছুক্ষণ পরই পরিবার টের পেয়ে যায়।এরপর শুরু হয় ব্যাপক মারধর! অভিযোগ, তরুণীর বাবা ও দাদা মিলে বৈদ্যরাজকে বেধড়ক মারধর করে।

তার ডান চোখে গভীর ক্ষত হয়। প্রথমে তাকে ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজে। পরিবারের দাবি, ছেলেটির এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। মেয়েটিকের পরিবারের সকল সদস্যের শাস্তি কামনা করছেন তারা।

এই ঘটনায় শুক্রবার সকালে চরম উত্তেজনা ছড়ায় প্রভাসনগরে। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষজন। তরুণীর বাবার দোকান ভাঙচুর করা হয়। এরপর উত্তেজিত জনতা অভিযুক্ত দাদাকে মারধর করতে শুরু করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

বর্তমানে এলাকায় পুলিশ ও র্যাফ মোতায়েন রয়েছে। শ্রীরামপুর থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর জানান, “ পুলিশ পুলিশের মতো করে বিষয়টি খতিয়ে দেখছে। তবু মনে হচ্ছে কেউ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। আইন কারোর হাতে তুলে নেওয়ার ক্ষমতা নেই। নিলে পুলিশ তাদের মতো করে ব্যবস্থা নেবেই। আমি এলাকার মানুষকে একটা কথাই বলতে চাইব। আরও সচেতন হোন, মিথ্যে প্ররোচনায় পা দেবেন না।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের