নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রাতের অন্ধকারে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট থানার অন্তর্গত খরুণ গ্রামে। খবর পেয়ে রামপুরহাট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা এর সঙ্গে জড়িত, তার তদন্ত শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে , প্রতিদিনের মতো শনিবার সকালে শিক্ষক-শিক্ষিকারা স্কুলে এসে লক্ষ্য করেন, স্কুলের একাধিক অংশের তালা ভাঙা। অফিস রুমে ঢুকেই বুঝতে পারেন, সব আলমারি খোলা অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলোভাবে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু নথি ছিঁড়ে ফেলাও হয়েছে।

পরবর্তী পর্যবেক্ষণে স্পষ্ট হয়, অফিস ঘর থেকে প্রায় দুই হাজার টাকা নগদ চুরি হয়েছে। চারপাশের পরিস্থিতি দেখে তাঁরা অনুমান করেন, মূল প্রবেশপথের তালা ভেঙেই ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা। মিড-ডে মিলের কক্ষের তালা ভাঙা থাকলেও চাল বা অন্য কোনও সামগ্রী চুরি যায়নি, যা এই ঘটনাকে আরও সন্দেহজনক করে তুলেছে।
ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তপন কুমার মণ্ডল জানান, 'সকালে গেট খুলে ভিতরে এসে এই পরিস্থিতি দেখে হতবাক হয়ে যাই। সঙ্গে সঙ্গে গ্রামের প্রধান, বিদ্যালয়ে আধিকারিককে ফোন করি। কয়েক বছর আগেও এভাবে মিড-ডে মিল কক্ষে চুরির ঘটনা ঘটেছিল তবে সেসময় আমি দায়িত্বে ছিলাম না। কে বা কারা এই কাজ করেছে সে বিষয়ে আমাদের কোনও ধারণা নেই। শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা কোনওভাবেই কাম্য নয়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের