নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - গভীর রাতে তুমুল চাঞ্চল্য দার্জিলিং মোড়ে। ফার্নিচারের দোকানে হঠাৎই ভয়াবহ আগুন। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। ছুটে আসেন স্থানীয়রা। আগুন নেভানোর কাজে হাত লাগলেও। কোনো সুরাহা হয়নি। পুড়ে গেছে কয়েক লক্ষ টাকার জিনিস। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক।
সূত্রের খবর , উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন দোকানে আসবাবপত্র রপ্তানি করত দোকানটি। তবে রবিবার থাকায় দোকানটি বন্ধ ছিল। দোকানে এক সময় মজুত থাকে প্রায় কয়েক কোটি টাকার জিনিস। মাঝরাতে হঠাৎই আগুন লাগায় পুড়ে যাওয়ার গন্ধ পান এক স্থানীয়। সে বাইরে বেরিয়ে যখন দেখেন তখন বিশালাকার ধারণ করেছে আগুন। মাঝরাতে হওয়ায় মালিককে খবর দিতে ভীষণই দেরি হয়। কয়েক লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।
দমকলকে খবর দেওয়া হলে তারা দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। ৫ টি গাড়ি নিয়ে এসেও সহজে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তারা। প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রাও দমকল বাহিনীর সঙ্গে সহায়তা করেছেন। কিছুক্ষণ বাদে দোকান মালিক ছুটে এসে কপালে হাত দিয়ে কান্নাকাটি করা শুরু করেন। আশেপাশে অনেক দোকান থাকলে চারটিতে আগুন ছড়িয়ে পড়েনি। হঠাৎ কিভাবে এই দোকানে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান , শর্ট সার্কিট অথবা এলাকায় ঘুরে বেড়ানো নেশাগ্রস্তদের ধূমপানের কারণে আগুন লেগে থাকতে পারে। দোকানের ভিতর অনেক কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আশঙ্কা, ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি। ঘটনার খবর পেয়ে রাতেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং পুরনিগমের কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান গার্গী চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের