নিজস্ব প্রতিনিধি , বীরভূম - গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল এলাকায়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ আর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এলাকার মানুষ আর দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ নথি সহ সমস্ত আসবাবপত্র। তবে আশ্চর্যজনক ভাবে ঘরের পাশেই থাকা মনসা ঠাকুরের মন্দিরটি অক্ষত থাকে। দুর্ঘটনার কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রের খবর , রামপুরহাটের সিফলা মাঠপাড়া এলাকায় অলকা কোনাই তার ৩ মেয়ে আর স্বামী একটি ভাড়াবাড়িতে থাকতেন। বেশ কয়েকদিন ধরেই বাড়ির মালিক ঘর ছাড়ার জন্য চাপ দিচ্ছিল। অলকা কোনাইয়ের বাড়ির মালিক শনিবার ঘর খালি করার কথা জানিয়ে দেন। পারিবারিক অশান্তির কারণে শুক্রবার রাতে অলকা তার দাদার বাড়ি চলে যায়। গভীর রাতে দাদা প্রথম আগুন দেখতে পেয়ে খবর দেয়।
অলকা কোনাই জানিয়েছেন, "দাদা খবর দেওয়ার পর এসে দেখি গোটা ঘর দাউদাউ করে জ্বলছে। জানি না কি করে আগুন লাগলো। ঘরে থাকা রুম হিটার থেকে আগুন লাগতে পারে অথবা কেউ ইচ্ছা করেও আগুন লাগিয়ে দিতে পারে। আমার সর্বস্ব শেষ হয়ে গেল। জানিনা কি করবো এখন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের