নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বর্ষবরণের ঠিক আগেই হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে গয়েশপুরসহ গোটা জেলা। গত কয়েকদিন ধরে জেলাজুড়ে তাপমাত্রা ধীরে ধীরে নিচের দিকে নামছে। সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে এলাকায়। কুয়াশা, উত্তুরে হাওয়ার দাপটে কার্যত থমকে গেছে স্বাভাবিক জনজীবন।
স্থানীয় সূত্রের খবর , জেলাসহ গয়েশপুর এলাকায় সকাল গড়িয়ে বেলা বাড়লেও রোদের দেখা মিলছে না। উত্তুরে হাওয়ার কারণে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। হাড়কাঁপানো এই ঠান্ডা থেকে বাঁচতে সাধারণ মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। উষ্ণতার খোঁজে অনেকেই ভিড় জমাচ্ছেন রাস্তার ধারের চায়ের দোকানগুলোতে। দুপুরের দিকে মাঝেমধ্যে সূর্যের দেখা মিললেও রোদের তেজ খুব একটা থাকছে না। ফলে সারাদিনই অস্বস্তিকর ঠান্ডা বজায় থাকছে। এই আবহাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এলাকার শিশু, বয়স্করা। ঠান্ডাজনিত অসুস্থতা বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বিনোদ দাস জানান, "গত কয়েকদিন ধরে ঠান্ডার দাপট এতটাই বেড়েছে যে ঘরের বাইরে বেরোনো দায় হয়ে পড়েছে। বেলা বাড়লেও কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। উত্তুরে হাওয়ার চোটে হাত-পা সব জমে যাওয়ার মতো অবস্থা। আমরা যারা সকালে কাজে বের হই, তাদের খুবই অসুবিধা হচ্ছে। তাঁর মতে, গত কয়েক বছরের তুলনায় এই বছর বর্ষবরণের আগে রেকর্ড শীত পড়েছে গয়েশপুরে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের