69b7c50550789_Gallery_1773651066365
মার্চ ১৬, ২০২৬ দুপুর ০৩:১৪ IST

গ্যাস সংকটে বন্ধের মুখে জয়নগরের নামী মিষ্টান্ন ভাণ্ডার! রুজিরুটি হারানোর আশঙ্কায় একাধিক শ্রমিক

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তৈরি হওয়া এলপিজি সংকটের পরোক্ষ প্রভাব এবার পড়ল মিষ্টি শিল্পে। রান্নার গ্যাসের তীব্র ঘাটতির জেরে জয়নগরের প্রসিদ্ধ 'বীণাপাণি মিষ্টান্ন ভাণ্ডার' এখন বন্ধের মুখে। আকাশছোঁয়া দাম দিয়েও মিলছে না বাণিজ্যিক সিলিন্ডার, যার ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে কারিগররা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বহুরু এলাকার এই নামী মিষ্টির দোকানে প্রতিদিন বিপুল পরিমাণ ছানার মিষ্টি ও অন্যান্য দুগ্ধজাত সামগ্রী তৈরি হয়। কিন্তু ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে গত কয়েকদিন ধরে এলপিজির জোগান তলানিতে ঠেকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। বিশেষ করে ছানা ফোটানো বা দুধ গাঢ় করার মতো সময়সাপেক্ষ কাজগুলো গ্যাসের অভাবে করা সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়েই মেনু থেকে একাধিক জনপ্রিয় মিষ্টি বাদ দিতে হচ্ছে কর্তৃপক্ষকে।

ব্যবসায়ীদের দাবি, বাজারে এলপিজির কৃত্রিম সংকট তৈরি করে চলছে কালোবাজারি। যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ১৮০০ টাকা ছিল, এখন তা ২৪০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি চড়া দাম দিতে চাইলেও মিলছে না সিলিন্ডার। এর প্রভাব পড়ছে দুগ্ধ ব্যবসায়ীদের ওপরেও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মিষ্টির দোকান দুধ কম নেওয়ায় গোয়ালারাও বিপাকে পড়েছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে বহু দুগ্ধচাষি তাঁদের গবাদি পশু বিক্রি করে দিতে বাধ্য হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বীণাপাণি মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার গণেশ দাস জানান, ‘৩ জন সরবরাহকারী আমার দোকানে গ্যাস দিতেন। ২ জন ইতিমধ্যেই সিলিন্ডার দিতে পারছেন না। অবস্থা আরও ২-৩ দিন এমন থাকলে প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। যদি কাঠের জ্বালানি বা বিকল্প কোনও ব্যবস্থা করা যায় তাহলে হয়তো ব্যবসা চালু রাখা যাবে, নাহলে বড় সমস্যায় পড়তে হবে। এই মুহূর্তে মিষ্টির দাম বাড়েনি, তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে বাড়তেও পারে'।

অন্যদিকে, মিষ্টি শিল্পের উপদেষ্টা ভবানী সরকার বলেন, ‘খবরে দেখেছি বিদেশমন্ত্রীর মধ্যস্থতায় ইরান থেকে গ্যাসভর্তি জাহাজ আসার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই জোগান বাজারে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। ততদিন পর্যন্ত কালোবাজারি ও জ্বালানি সংকটের দ্বৈত চাপে পড়তে হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। আশা করছি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের