নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশ। দুই অভিযুক্তের পর এবার পুলিশের জালে সীমান্ত পার করাতে সাহায্য করা এক দালাল। ধৃতকে শনিবারই আদালতে পেশ করা হয়।
ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযোগে ইতিমধ্যেই ধরা পড়েছেন দুই অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম এবং আলমগীর শেখ। কয়েক দিন আগে উত্তর ২৪ পরগণার বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার করা হয় তাদের। জেরার সময় উঠে আসে সীমান্ত পারাপারে সাহায্যকারী দালাল ফিলিপ সঙ্গমের নাম। তদন্তে জানা যায়, বাংলাদেশের হালুঘাটা এলাকা থেকে তিনি টাকার বিনিময়ে লোকজনকে অবৈধভাবে সীমান্ত পার করাতেন।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে নদীয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেফতার করে এসটিএফ। জেরায় তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরেই সীমান্তের ওই রুট ব্যবহার করে অবৈধ পারাপার করাতেন। সম্প্রতি আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিলেন বলেও জানিয়েছেন অভিযুক্ত। শনিবার ধৃতকে আদালতে পেশ করা হলে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের