নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল। দলীয় বৈঠক সেরে ফেরার পথে তাদের সংখ্যালঘু মোর্চার কর্মীদের উপর হামলা চালানো হয়। ঘটনায় ছয়জন আহত হন বলে দাবি বিজেপির। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আইএসএফ কর্মীর বিরুদ্ধে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে বসিরহাট পুলিশ জেলার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের বয়ড়াতলা এলাকায়। বিজেপি নেতৃত্বের দাবি, বোয়ালঘাটা এলাকায় দলীয় বৈঠক শেষে বাড়ি ফেরার সময় তাদের সংখ্যালঘু মোর্চার কর্মীদের উপর একদল দুষ্কৃতী হামলা চালায়। অভিযোগের তির আইএসএফ কর্মীদের দিকে। এই হামলায় ছয়জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিজেপি সংখ্যালঘু মণ্ডল সভাপতির অভিযোগ, 'দলীয় মিটিং ছেড়ে আমরা ফিরছিলাম। সেই সময় আমরা ১২ জন কর্মী ছিলাম হঠাৎ তাদের মধ্যে ৬ জনকে বেধড়ক মারধর করে আইএসএফ কর্মীরা। শুধু তাই নয়, আমাদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের মা - বোনেদের হুমকি দেওয়া হয়। এরা চাইছে আমরা যেন বিজেপি না করি। সরকার যেন এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয় এটাই চাই।'
ঘটনাপ্রসঙ্গ, বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি নেতা বিমল দাস জানান, 'আইএসএফ একটা বিধানসভায় জিতে নিজেদের অনেক কিছু মনে করছে। এদের দুষ্কৃতী বাহিনীরা আমাদের কর্মীর উপর হামলা চালিয়েছে। তবে এসব আর বেশিদিন চলবে না। খুব শীঘ্রই এদের অস্তিত্ব শেষ হতে চলেছে।'
ঘটনার পর বিজেপির পক্ষ থেকে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতারা। অন্যদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই, একজন আইএসএফ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের