নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - হাই কোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীর। অবশেষে সেই আবেদনে সাড়া মিলল। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন বলে জানা গেছে।
কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে হুমায়ুন কবীর কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। গত ১৯ জানুয়ারি বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত আবেদন জানাতে হবে। সেই নির্দেশ মেনে ২৪ জানুয়ারি তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেন। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে হুমায়ুন কবীরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এই প্রসঙ্গে ভরতপুরের বিধায়ক জানান, ' কলকাতা হাই কোর্টের নির্দেশে বলা হয়েছিল আমাকে দুসপ্তাহের মধ্যে লিখিত আকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এই বিষয়ে আবেদন করতে। আমি ২৪ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চেয়ে আবেদন করি। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আমার কেন্দ্রীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে।' বর্তমানে তার নিরাপত্তায় আটজন রক্ষী রয়েছেন দুজন রাজ্য সরকারের এবং ছজন ব্যক্তিগত। তবে কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার পর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের আর রাখবেন না বলেই জানিয়েছেন তিনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের