নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আদালতের রায়ে একদিনেই স্বস্তি ও অস্বস্তির মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে একই সঙ্গে শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি মামলা খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। তবে আদালতের এই রায়ে খুশি বিরোধী দলনেতা।
সূত্রের খবর, ২০২২ সালের ৮ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই রক্ষাকবচ শুক্রবার প্রত্যাহার করে নিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। একইসঙ্গে, তার বিরুদ্ধে দায়ের হওয়া ১৫ টি মামলা খারিজ করেছে আদালত। হাইকোর্টের এই রায় খানিকটা স্বস্তিই দিয়েছে বিরোধী দলনেতাকে।
এদিন হাওড়ায় ছট পুজোর উদ্বোধন মঞ্চ থেকে ফের রাজনৈতিক বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' গ্রেফতার করা শুরু করলে শুভেন্দু অধিকারী দ্রুত চলে যাবে। বড় বড় আইনজীবীরা আমাকে আশীর্বাদ করেছেন, সহযোগিতা করছেন।' আদালতের রায় নিয়ে আত্মবিশ্বাসীর সুরে বিরোধী দলনেতা বলেন, ' বিরোধী দলনেতাকে তৃণমূল কিরকম ভয় পায় এদের ইকো সিস্টেম সারাদিন ধরে ঘেউ ঘেউ করছে। আমি আদালতের রায়ে খুশি।'
রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, ' মমতার পুলিশ আমার বিরুদ্ধে যে কটা মামলা করেছিল সে সবগুলো খারিজ করেছে আদালত। রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক টুল তা হাইকোর্টের আজকের রায়ে প্রমাণিত। আর তাই দেখবি আর জলবি লুচির মতন ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছে ভবানীপুরে হারাবো। মমতাকে প্রাক্তন করে ভাইপোকে জেলে পাঠাবো।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের