নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অবৈধভাবে পরিচালিত নেশা মুক্তি কেন্দ্রে নির্যাতনের জেরে মৃত্যু যুবকের। নিহত বিশ্বজিৎ মন্ডল, বাড়ি কালনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হালিশহর এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বেশি কিছু মাস আগে হালিশহর ২নং ওয়ার্ডে একটি বাড়ি ভাড়া নেন বিশ্বজিৎ দাস। চুক্তিপত্রে নেশা মুক্তি কেন্দ্র চালানোর কথা উল্লেখ ছিল। কিন্তু প্রশাসনের কাছে প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়নি। সেখানেই ভর্তি ছিলেন বিশ্বজিৎ মন্ডল।

হঠাৎ কোনও অজ্ঞাত কারণে তাঁকে বেধড়ক মারধর করে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। এরপর গুরুতর অবস্থায় আহতকে দ্রুত কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই কেন্দ্রের কর্ণধার বিশ্বজিৎ দাস এলাকা ছেড়ে পালিয়ে যান।
এ প্রসঙ্গে হালিশহর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, 'আমরা জানতামই না ওখানে এমন কোনও ব্যবস্থা চালু হয়েছে। বাড়ি মালিকের কাছেও বিষয়টি স্পষ্ট ছিল না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করবো। এই অমানবিক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের