নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করেই চলেছে BLO-রা। বৃদ্ধ-বৃদ্ধাসহ প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে হেয়ারিংয়ের নির্দেশ দিলেও BLO-রা নোটিশ পাঠিয়ে বৃদ্ধ বৃদ্ধদের বিডিও অফিসে যেতে আসতে বাধ্য করেছে। এরপরই নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিবন্ধী সহ বৃদ্ধরা।

সূত্রের খবর , উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার দু'নম্বর ব্লক অফিস সংলগ্ন মাঠে আজকে হেয়ারিংয়ে হাজিরা দিলেন অসুস্থ বৃদ্ধ বৃদ্ধারা। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরাও ছিলেন। হামাগুড়ি দিয়ে বিডিও অফিসে হাজিরা দিতে দেখা গেল তাকে। লম্বা শুনানির লাইনে কেউ কষ্ট করে দাঁড়িয়ে আবার কেউ হামাগুড়ি দিয়েই অপেক্ষায় রয়েছে। আদৌ কখন তাদের শুনানি হবে জানতেন না কেউই। শেষ বয়সে এইভাবে নাগরিকত্ব প্রমাণের জন্য তাদের হাজিরা দিতে হবে ভাবতে পারেননি কেউই।

আমিরুল ইসলাম মোল্লা, আব্বাস সিদ্দিকী মন্ডল' অসুস্থ শফিরন বিবি গোলাম মোল্লা সহ একাধিক অসুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন কেন্দ্রে এসে তাদের নাগরিকত্ব প্রমাণের লাইনে দাঁড়িয়ে। হাতে একগুচ্ছ নথি নিয়ে রীতিমত নাজেহাল সকলে। আবার কেউ কেউ তো বাধ্য হয়ে বসেই পড়েছেন। বিশেষ করে বয়স্ক আমিরুল ও যুবক আব্বাস টাকি রোডে হামাগুড়ি দিয়ে সুনামি কেন্দ্রে হাজির হয়েছেন।
আমিরুল জানিয়েছেন , "আমি ৮০ শতাংশ প্রতিবন্ধী। নির্বাচন কমিশনের নির্দেশনা সত্ত্বেও এইভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। আমি সেই টাকি রোড থেকে এইভাবে হামাগুড়ি দিয়ে এসেছি। দিনের পর দিন এইভাবে হেনস্থা করে ঠিক করেছেন না। BLOরা তাদের কাজ ঠিকভাবে পালন করেছেনা। অযথা মানুষকে হয়রানি করছে।এইভাবে শেষ বয়সে এসে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কিভাবে বুঝব।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের