68b7f191ccbdb_WhatsApp Image 2025-09-03 at 12.21.33 AM
সেপ্টেম্বর ০৩, ২০২৫ দুপুর ০১:১৭ IST

হাঁটু জলে ডুবে আইসিডিএস কেন্দ্র, দুর্ভোগে শিশু ও মায়েরা

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - প্রবল বর্ষণে হাঁটু জলে ডুবল বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১২১ নম্বর হদল আইসিডিএস কেন্দ্র। এর ফলে প্রতিদিনের মতো শিশুদের নিয়ে কেন্দ্রে আসা প্রসূতি মা থেকে শুরু করে অভিভাবকরা পড়েছেন চরম ভোগান্তিতে। হাঁটু জলে ভিজে, ভয় ও আতঙ্ককে সঙ্গী করেই যেতে হচ্ছে আইসিডিএস কেন্দ্রে।

সূত্রের খবর অনুযায়ী, এই কেন্দ্রের অধীনে বর্তমানে মোট ৪০ জন উপভোক্তা রয়েছেন। তাঁদের মধ্যে গর্ভবতী মা ৬ জন, প্রসূতি মা ১ জন ও শিশু রয়েছে ৩৩ জন। প্রতিদিনের মতো রান্না করা খাবার, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য পরিষেবা দেওয়ার দায়িত্বে রয়েছেন আইসিডিএস কর্মীরা। কিন্তু প্রবল বৃষ্টিতে সামনের মাঠ ও রাস্তা হাঁটু জলে ডুবে যাওয়ায় প্রতিদিনই বেড়ে চলেছে সমস্যার পাহাড়। ছোট ছোট শিশুদের কখনো কোলেতে নিয়ে, কখনো এক হাঁটু জল ঠেলে হাঁটতে হাঁটতেই আসতে হচ্ছে কেন্দ্রে। এতে যেকোনো সময়ে দুর্ঘটনার আশঙ্কা থাকছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৭ সালে এই আইসিডিএস কেন্দ্র চালু হয়। তারপর থেকেই বর্ষা এলেই একই ছবি দেখা যায়। প্রতি বছরই বৃষ্টি হলে হাঁটু জল জমে থাকে কেন্দ্রের সামনে। বহুবার স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রায় আট বছর ধরে একই দুর্দশায় ভুগতে হচ্ছে প্রসূতি মা ও শিশুদের।

আইসিডিএস কেন্দ্রের সামনে হাঁটুসমান জল নিয়ে ভোগান্তি

অভিভাবক পূজা ঘোষ জানান, “আমাদের বাচ্চারা হাঁটু জল মাড়িয়ে আইসিডিএস কেন্দ্রে যায়। খুব ভয় হয়, কখনো যদি পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে বা জমা জলে সাপখোপের ভয়ে বাচ্চাদের পাঠিয়ে আতঙ্কে থাকি।”

অভিভাবক পূজা ঘোষ 

আইসিডিএস কর্মী পূর্ণিমা পাঁজা বলেন, “আমরা দিদিমণিরা চেষ্টা করি সব পরিষেবা ঠিক মতো দেওয়ার। কিন্তু হাঁটু জলে সব কাজই ব্যাহত হয়। শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় থাকি।”

আইসিডিএস কর্মী পূর্ণিমা পাঁজা 

এছাড়াও এলাকাবাসীর আরও অভিযোগ, কেন্দ্রের সামনে রয়েছে ঘন ঝোপঝাড়, নেই পানীয় জলের কল। ফলে ছোট ছোট শিশুদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। অনেক সময়ে ভয়ে অভিভাবকেরা তাঁদের সন্তানদের আইসিডিএস কেন্দ্রে পাঠানো বন্ধ করে দেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের পুষ্টি ও শিক্ষা, যেটা এই কেন্দ্রের মূল উদ্দেশ্য।

তবে এই সমস্যার বিষয়ে স্থানীয় পাত্রসায় পঞ্চায়েত সমিতির সদস্য গোলাপি খা জানান, “বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এমনকি কামারপাড়া আমার সমাধান ক্যাম্পেও সমস্যাটি তোলা হয়েছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই ড্রেন নির্মাণের ব্যবস্থা হবে।”

পঞ্চায়েত সমিতির সদস্য গোলাপি খা 

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের