নিজস্ব প্রতিনিধি , হাওড়া - বেআইনি দখলদারি ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের বড়সড় অভিযান চালাল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। শনিবার রাতে হাওড়া রেলওয়ে স্টেশন চত্বরে এই অভিযান চালানো হয়। মূলত স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকায় লাগানো বেআইনি হোর্ডিং, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়। রেল সূত্রে জানা যায়, রাত ১১টার পর থেকেই এই অভিযান শুরু হয়েছে।
অভিযান চলাকালীন স্টেশন চত্বর ও আশপাশের প্রবেশপথগুলোতে থাকা রাজনৈতিক ব্যানার, বিজ্ঞাপনী হোর্ডিং এবং অস্থায়ী ফেস্টুন সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় সংখ্যক আরপিএফ ও রেল পুলিশ মোতায়েন করা হয়েছে ।গতবারের মতো এবার বুলডোজার ব্যবহার করা হয়নি। বরং কর্মী ও শ্রমিকদের সাহায্যে হাতে করেই অধিকাংশ কাঠামো সরানো হয়।
এক সপ্তাহ আগে উচ্ছেদ হওয়া অনেক হকার আবার নতুনভাবে জীবিকা শুরু করেছেন। তারা এবার ফুটপাথ দখল না করে ঠেলা গাড়িতে চা, ফল ও ছোটখাটো খাবার বিক্রি করছেন। রেল প্রশাসনের নজর এড়িয়ে নয়, বরং চলমান অবস্থায় ব্যবসা চালানোর চেষ্টা করছেন তাঁরা। এতে স্টেশন চত্বরে আবারও ছোট ব্যবসার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
রেল কর্তৃপক্ষ থেকে জানিয়েছে, হাওড়া স্টেশন চত্বরকে পরিষ্কার ও দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি চলবে। বেআইনি হোর্ডিং বা অস্থায়ী দোকান ফের দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যাত্রীদের অনেকে এই উদ্যোগকে স্বাগত জানালেও হকারদের দাবি, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ সমস্যার সমাধান হবে না।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের