নিজস্ব প্রতিনিধি , হাওড়া - শহরে একের পর এক প্রবীণ নাগরিকদের খুনের ঘটনা সামনে আসছে। এবার গোলাবাড়ি থানার অরবিন্দ রোডে ঘটল বৃদ্ধের রহস্য মৃত্যু। আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল ৬৩ বছরের অসীম দের দেহ। বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে।
সূত্রের খবর, নিউ গড়িয়ার পর বেলেঘাটা শহরের বুকে একের পর এক খুনের ঘটনা ঘটছে। আর সেই রেশ কাটতে না কাটতেই হাওড়ায় এক আবাসন থেকে উদ্ধার হল বৃদ্ধের মৃতদেহ। বৃহস্পতিবার রাতে খাবার নিয়ে অরবিন্দ রোডের আবাসনের ফ্ল্যাটে গিয়েছিলেন অসীম দে। তিনি মাঝেমধ্যে সেখানে একাই থাকতেন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ফোন করেও তার কোনও সাড়া না পেয়ে ফ্ল্যাটে পৌঁছন। দরজা ভেজানো অবস্থায় ফ্ল্যাটে প্রবেশ করে তাঁরা মেঝেতে অসীম দের দেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহ দেখে পরিবারের পক্ষ থেকে গোলাবাড়ি থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
শনিবার মৃতের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের দাবি, অসীমবাবুকে খুন করা হয়েছে। তাদের অভিযোগ, বৃদ্ধের আঙুলে থাকা চারটি আংটি নিখোঁজ। সঙ্গে মোবাইল ফোনও নিখোঁজ। ফলে ডাকাতির উদ্দেশ্যেই খুন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে মনে করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে এক অজ্ঞাতপরিচয়ের যুবককে ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা যায়। দু ঘন্টা পরে আবার ফ্ল্যাট থেকে বেরোতেও দেখা যায়। তারপর থেকে ফ্ল্যাটের দরজা ভেজানো ছিল। আর সিসিটিভি ফুটেজে এই দৃশ্যের পর থেকে খুনের সন্দেহ আরও জোরালো হচ্ছে। বর্তমানে পুলিশ ওই যুবকের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের