নিজস্ব প্রতিনিধি , হাওড়া - পিলখানায় প্রোমোটার সফিক খানকে গুলি করে খুনের ঘটনায় শুধু আইনশৃঙ্খলাই নয়, শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। খুনের মূল অভিযুক্ত হারুন খানের তৃণমূল-যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও সামনে আসতেই শোরগোল। অভিযুক্তের তৃণমূল যোগ নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে অভিযুক্তের ঘনিষ্ঠতার অভিযোগ ঘিরে উত্তাপ ছড়িয়েছে এলাকায়।
বুধবার ভোররাতে পিলখানায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় সফিক খান নামে এক যুবক প্রোমোটারকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে খুনের দৃশ্য। অভিযোগের তির হারুন খান ও রোহিত নামে আর এক যুবকের দিকে। ঘটনার পর স্থানীয়দের দাবি, হারুনের সঙ্গে শাসকদলের ঘনিষ্ঠতা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বিধায়ক গৌতম চৌধুরীর আশপাশে উপস্থিত রয়েছেন হারুন।
এই অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন বিধায়ক। তিনি জানান, ' আমরা জনপ্রতিনিধি। আমাদের সামাজিক কাজ করতে বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, এ মাটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। বাম আমল কাটিয়ে ২০১১ সালে এখানে শান্তি ফিরে এসেছে। যারা ক্রিমিনাল, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা জেলে যাবে। আমরা জনপ্রতিনিধি হিসেবে এলাকায় ঘুরে বেড়াই প্রচুর মানুষ আমাদের কাছে আসে।'
এই ঘটনায় শাসকদলকে নিশানা করেছে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, 'এখন পশ্চিমবঙ্গে যা কিছু অপকর্ম, তার সঙ্গে তৃণমূল যুক্ত। আপনারা হারুন শেখের কথা বলছেন, একটু তদন্তে করে দেখবেন, এর পিছনে পুলিশেরও মদত আছে। এই ঘটনায় অভিযুক্তের সঙ্গে তৃণমূল নেতার যোগ আছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের