নিজস্ব প্রতিনিধি, নিউটাউন – হাড়হিম দৃশ্যের সাক্ষী থাকল নিউটাউন। সরকারি বাসের ধাক্কায় কাটা পড়ল এক তরুণীর হাত। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নিউটাউনের সিটি সেন্টার ২ এর সামনে। তরুণীর নাম প্রতিশ্রুতি রায় চৌধুরী। বয়স ২৫। দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, বাইকে চেপে বন্ধুর সঙ্গে সিটি সেন্টার ২ এর পাশের সার্ভিস রোড থেকে মেন রোডের দিকে যাচ্ছিলেন তরুণী। তখন কৈখালির দিক থেকে নারকেল বাগানের দিকে যাচ্ছিল বেপরোয়া গতির একটি সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বাইক চালক এবং তরুণী। ওই তরুণীর হাতের ওপর দিয়ে বাসের পিছনের চাকা চলে যায়।
স্থানীয়দের অভিযোগ, হাড়হিম দৃশ্য দেখেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যে ইকো পার্ক থানার পুলিশ আটক করেছে ঘাতক বাসটিকে। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের