নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অনন্দপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে অগ্নিকাণ্ডের ঘটনা। হাসনাবাদ স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়াল চরম আতঙ্ক। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল একের পর এক ঘর। গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
হাসনাবাদ স্টেশন লাগোয়া বস্তির ছাউনির ঘরগুলিতে শুক্রবার গভীর রাতে হঠাৎই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুকনো ছাউনি ও ঘন বসতির কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় গোটা এলাকায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় অন্তত ৯টি ঘর। আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডে প্রায় সর্বস্ব হারিয়েছেন বহু স্থানীয় বাসিন্দারা। তবে স্বস্তির বিষয় এই ঘটনায় কেউ আহত হয়নি। তবে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরের আসবাব, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের