নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে সংঘটিত গণধর্ষণের ঘটনায় শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল নির্যাতিতা ডাক্তারি পড়ুয়াকে। চিকিৎসকদের পর্যালোচনার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি, এই ঘটনায় শুক্রবার ফরেনসিক বিশেষজ্ঞরা নতুন করে জঙ্গল থেকে নমুনা সংগ্রহ করেছেন।
সূত্রের খবর, শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন তার কলেজের হস্টেলে থাকছেন, সঙ্গে আছেন তার মা। পুলিশ এবং ফরেনসিক দল তদন্তে এখনও তৎপর। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মামলাটির ন্যায্য নিষ্পত্তি এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফরেনসিক বিশেষজ্ঞরা শুক্রবার পুনরায় পরাণগঞ্জের জঙ্গলে গিয়ে নতুন করে মাটির নমুনা সংগ্রহ করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গলের বিভিন্ন অংশে সাইট তৈরি করে তদন্ত চালানো হচ্ছে, যাতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ সঠিকভাবে সংগ্রহ করা যায়। এই ঘটনায় নির্যাতিতার বাবা বুধবার আদালতে সাক্ষ্য প্রদান করেন এবং তার অভিযোগে ওয়াসেফকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ, ঘটনা গত সপ্তাহের শুক্রবার রাতে ঘটে। অভিযোগ, একাধিক সহপাঠীর হাতে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের শিকার হতে হয়। ঘটনার পরই নির্যাতিতার পরিবার শনিবার পুলিশে অভিযোগ দায়ের করেন। তৎক্ষণাৎ নির্যাতিতাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে যুক্ত ৫ জনকে গ্রেফতার করে। এর পাশাপাশি নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলির জিজ্ঞাসাবাদ শুরু হয়, পরে তাকে বুধবার গ্রেফতার করা হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের