নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হচ্ছে একের পর এক পরিযায়ী শ্রমিকের। এবার বীরভূমের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল কেরলে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর ঘরে ফিরে মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কলকাতা বিমানবন্দর থেকে তাঁর দেহ গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সূত্রের খবর , মৃত পরিযায়ী শ্রমিকের নাম পিরু মাল। বয়স ৪৭ বছর। তিনি বীরভূমের পাইকর থানার জোগায় গ্রামের বাসিন্দা। পিরু দীর্ঘদিন ধরেই কেরালায় রাজমিস্ত্রির কাজ করতেন। গতবার দুর্গাপুজোর সময় তিনি বাড়ি এসেছিলেন। পুজো শেষে ফের কর্মসূত্রে ফিরে যান কেরালায়। দু'দিন আগেই কর্মরত অবস্থায় একটি বিল্ডিংয়ের উপর থেকে নিচে পড়ে যান পিরু। মাথায় গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর বাড়িতে ঘুমের মধ্যে মৃত্যু হয় তাঁর।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কোম্পানির নিবাসে ফিরে এসেছিলেন। পরিবারের তরফে দাবি , সঠিক চিকিৎসা হয়নি তার। তাই ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে। যদি সুস্থ অবস্থাতেই ছাড়া হয় তাহলে কি কারণে মৃত্যু হল? মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এরপর তাঁর দেহ গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। খুনের অভিযোগ তুলেছে পরিবার। তবে মৃত্যুর পেছনে আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের