নিজস্ব প্রতিনিধি , নদীয়া - চিকিৎসার আড়ালে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে রমরমিয়ে চলা নেশার কারবারের অভিযোগ সামনে আনল বিজেপি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর থানা এলাকায়। অভিযোগের তির স্থানীয় কিছু দুষ্কৃতীর দিকে। বিষয়টি সামনে আসতেই হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। পরে খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরবান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ঘিরেই এই ঘটনার সূত্রপাত। কয়েক দশক আগে প্রায় ২০ বিঘা জমির ওপর গড়ে ওঠে হাসপাতালটি। একসময় লক্ষাধিক মানুষের ভরসা ছিল এই চিকিৎসাকেন্দ্র। এখানে প্রাথমিক চিকিৎসা, রোগী ভর্তি ও গর্ভপাত-সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হত। নিয়মিত দায়িত্ব পালন করতেন সরকারি চিকিৎসকেরাও। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। পরিকাঠামোরও অবনতি হয়েছে। ধীরে ধীরে কমেছে পরিষেবা। ফলে হাসপাতালের অধিকাংশ অংশ এখন কার্যত অচল হয়ে পড়েছে।

চারদিকে আগাছায় ভরে গিয়েছে হাসপাতাল চত্বর। একাধিক ঘরবাড়িও ভাঙতে শুরু করেছে। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে স্বচ্ছতা অভিযান চালানো হয়। সেই সময় স্বাস্থ্যকেন্দ্রের ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ খালি মদের বোতল। মেলে গাঁজা সেবনের সরঞ্জাম ও হুকোর উপকরণও। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরেই ওই চিকিৎসাকেন্দ্রটি বেআইনি কাজের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতেই একদল অসাধু ব্যক্তি এই কর্মকাণ্ড চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দা গণেশ দাস বলেন, 'সকাল ৭টা থেকেই এখানে নেশার কাণ্ডকারখানা শুরু হয়। মদের আসর থেকে গাঁজার আড্ডা, এমনকি হুকোর নেশাও চলে। এমন কোনও নেশা নেই যা এই স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে হয় না। আমরা বারবার নিষেধ করেছি, কিন্তু কেউ কথা শোনেনি। হাসপাতালের ভেতরে স্বচ্ছ পরিবেশ বজায় থাকুক, সেটাই চাই'।
বিজেপি নেতা জয়ন্ত ঘোষ বলেন, 'স্বচ্ছতা অভিযানে এসে আমরা দেখি হাসপাতাল চত্বরে মদের বোতল, গাঁজার কলকে-সহ বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী পড়ে রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি দীর্ঘদিন ধরেই এখানে নেশার আসর বসছে। অতীতে যে প্রশাসন ছিল, তাদের মদতেই বিভিন্ন সরকারি স্থানে এ ধরনের কর্মকাণ্ড বেড়েছে। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান ও স্বাস্থ্যকেন্দ্রকে নেশামুক্ত করার দাবি জানাচ্ছি'।
বিজেপি নেত্রী অনিমা বালা বলেন, 'দলের পক্ষ থেকে আমাকে স্বচ্ছতা অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছিল। এখানে এসে দেখি চরম অরাজকতা চলছে। হাসপাতালের বিভিন্ন ঘরে মদের বোতল ছড়িয়ে রয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত পুলিশি ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারের দাবি জানাচ্ছি'।
হাসপাতালের কর্মরত চিকিৎসক ডক্টর অনুপ কুমার মজুমদার বলেন, 'স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা সম্পর্কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করেছি। কিছু ক্ষেত্রে কাজ শুরু হয়েছে, আবার কিছু বিষয় এখনও বাকি রয়েছে। হাসপাতাল চত্বরে নেশার আসর বসার বিষয়টিও আমরা জানতে পেরেছি, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের পরিষেবা দুপুর ৩টা পর্যন্ত চলে। তার পরে কী হচ্ছে, তা সবসময় নজরে রাখা সম্ভব হয় না। তবে আমরাও চাই গোটা হাসপাতাল এলাকা নেশামুক্ত হোক'।
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...