নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - হাসপাতালে ফের দালাল রাজ।তোলাবাজির টাকা তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো হাসপাতালের এক কর্মী।প্রশাসনের তরফে স্বাস্থ্য পরিষেবায় দালাল দের পাকড়াও করার নির্দেশ দেওয়া হয়েছে।তার মধ্যেই বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করতে আসা এক প্রসূতির পরিবারের থেকে টাকা তোলার অভিযোগ এসেছে।প্রসূতির পরিবার কর্তৃপক্ষের থেকে ১৪ হাজার টাকা নেয় হাসপাতালের এক কর্মী।হাসপাতাল কর্তৃপক্ষ বারুইপুর থানায় মামলা দায়ের করে।পুলিশ এসে তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করে।ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হবে।
সূত্রের খবর,ইফতিকার সর্দার নামক ওই হাসপাতাল কর্মী প্রসূতির স্বামীর থেকে এক মোটা অংকের টাকা দাবি করে।হাসপাতালের খরচ ও ফি বাবদ ভুল বুঝিয়ে টাকা নেওয়ার অভিযোগ করে তার স্বামী সৌরভ চক্রবর্তী।হাসপাতাল সুপারিন্টেন্ডেন্টের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।হাসপাতাল থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ এসে অভিযান চালায়।হাসপাতাল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।ধৃতকে আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে প্রসূতির স্বামী সৌরভ চক্রবর্তী বলেন,'প্রথমের দিকে আমার সঙ্গে সাধারণ ভাবেই কথাবার্তা হয়েছিল।ডাক্তারি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাহায্যও করেছিলেন।কিন্তু পরে বলেন সার্জারি সংক্রান্ত বেশ কিছু টাকা দেওয়ার জন্য।টাকাটা দিয়ে দেওয়ার পর অনেকবার বিভিন্ন বিষয়ে যোগাযোর করার চেষ্টা করি।কিন্তু উনি কোনো উত্তর দেয়নি।এরপর আমি হাসপাতাল সুপারিন্টেন্ডেন্টের কাছে অভিযোগ করি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের