নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার পাশাপাশি চিকিৎসকদের অপেশাদার আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গণ-বিক্ষোভে সামিল হলেন আদিবাসী-সহ তপশিলি সম্প্রদায়ের মানুষ। বুধবার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এই কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাকে ঘিরে এলাকার রাজনৈতিক, সামাজিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বোটঘাট এলাকা থেকে কয়েকশো মানুষের এক বিশাল পদযাত্রা শুরু হয়। বিক্ষোভকারীদের হাতে থাকা ঐতিহ্যবাহী তির-ধনুক ও ত্রিশূল এক লড়াকু মেজাজ তৈরি করেছিল। মিছিলটি হাসপাতাল চত্বরে পৌঁছে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চালায়। অভিযোগ, সংশ্লিষ্ট চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ও নার্সদের অসহযোগিতা, গাফিলতির কারণে সাধারণ রোগীরা প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ৩ মাস আগে এক শিশুর অকাল মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ও নার্সের অপসারণের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। এমনকি হার্টের রোগীদের ভুল ইনজেকশন দেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন তাঁরা। এর পাশাপাশি সহকারী সুপারের বদলি, রোগীদের জন্য গুণমানসম্পন্ন খাবারের দাবি জানানো হয়েছে। গ্রুপ-ডি পদের নিয়োগে রাজনৈতিক স্বজনপোষণের কারণে পিছিয়ে পড়া মানুষের বঞ্চনার কথাও তুলে ধরেন তাঁরা।
আদিবাসী নেতা সুকুমার সরদার জানান, 'শিশুটির মৃত্যুর পর বারবার স্মারকলিপি প্রদান করা সত্ত্বেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ১১ বার নির্দেশ আসা সত্ত্বেও কেন বিতর্কিত ডাক্তারদের সরানো হচ্ছে না? আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই, অনুদান বা ভাতা নয়, কাজ চাই। স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হোক, মানুষের উন্নতি হোক। প্রতিকার না মিললে আগামী দিনে লড়াই আরও বৃহত্তর রূপ ধারণ করবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের