নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এশিয়া কাপ থেকে শুরু হয়েছে ভারত পাকিস্তানের হাত না মেলানো দ্বন্দ্ব। পাকিস্তানকে একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করেছেন সূর্যকুমার যাদবরা। মহিলাদের বিশ্বকাপের পর যুব এশিয়া কাপেও দেখা গেছে একই ঘটনা। এমতাবস্থায় বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়ে দিয়েছেন এই সিদ্ধান্তই বহাল থাকবে যতদিন পর্যন্ত না রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
শইকীয়া বলেছেন, "আমি তো জ্যোতিষী নই। তাই আগে থেকে কিছু বলতে পারব না। সব কিছুই নির্ভর করছে ভূরাজনৈতিক পরিস্থিতির উপরে। এখনও পর্যন্ত পরিস্থিতি ঠিকঠাক হয়নি। কাল কী হবে জানি না।" এশিয়া কাপের ট্রফি এখনও অবধি পায়নি ভারত। নকভির থেকে ট্রফি নিতে নারাজ ভারতীয় দল। সেই বিষয়েও কথা বলেছেন বোর্ড সচিব।
শইকিয়ার দাবি , "খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি। এশিয়া কাপের ফাইনাল থেকে এই পরিস্থিতি চলছে। আশা করি দ্রুত ট্রফি ভারতে আসবে। আমাদের অনেক বৈঠক হয়েছে। সেই বৈঠকে আইসিসি চেয়ারম্যানও জয় শাহ ছিলেন। তবে প্রধান বৈঠকে ছিলেন না। সেই বৈঠক শেষ হওয়ার পর আমরা আলাদা করে দেখা করি।আইসিসি বৈঠকে আমি নিজে এসিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আশা করছি ট্রফি খুব শীঘ্রই ঘরে আসবে।"
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের