68b9b2f41b0c2_WhatsApp Image 2025-09-04 at 9.10.19 PM
সেপ্টেম্বর ০৪, ২০২৫ রাত ০৯:১১ IST

হাতে বড্ড সময় কম , চিন্তা নেই , চটজলদি বানিয়ে ফেলুন নারকেল দুধ মুরগি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিত্যদিন যারা অফিস করেন, তাদের বাড়িতে কিছু থাক না থাক মুরগির মাংস ফ্রিজে থাকেই। রোজ রান্না করার চক্কর থেকে বাঁচতে অনেকেই বেশিরভাগ দিন মুরগির মাংস রান্না করেন। আবার অনেকদিন এমন হয় অফিস থেকে ফিরে ভীষণ খিদে পেয়েছে, হতে বেশি সময় নেই, আবার বাইরের খাবার খাওয়াও ভাল নয়। বাড়িতে যদি মুরগির মাংস আর নারকেল থাকে থাকে তাহলে সহজেই বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু রেসিপি। চটজলদি খিদে মেটাতে বানিয়ে ফেলুন নারকেল দুধ মুরগি।

উপকরণ -

মুরগির মাংস - ৫০০ গ্রাম
পেঁয়াজকুচি - ১ কাপ
আদাবাটা - ১ টেবিল চামচ
রসুনবাটা - ২ টেবিল চামচ
কাঁচালঙ্কা কুচি - ১ টেবিল চামচ
টম্যাটোকুচি -  আধ কাপ
নারকেলের দুধ - ১ কাপ
গোলমরিচ- ১ চা চামচ
সাদা তেল - ২ টেবিল চামচ 
স্বাদমত লবণ

রন্ধন প্রণালী -

মুরগির মাংসে নুন - গোলমরিচ মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে নাড়াচড়া করুন। এরপর আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে নাড়াচড়া করুন। স্বাদ মতো নুন দিন। টম্যাটো কুচি দিয়ে ভাল করে নেড়ে নিয়ে মিনিট দশেক ঢেকে রাখুন। কিছুক্ষণ পর ঢাকা খুলে নারকেল দুধ মিশিয়ে দিন। ঝোল ফুটে উঠলে গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। এবার গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ জমে যাবে এই  নারকেল দুধে মুরগি।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের