নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই হাওয়া ঘুরে গিয়েছে বাংলায়। বেলা গড়াতেই তৃণমূলকে পিছনে ফেলে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে যাওয়ায় খুশির হাওয়া গেরুয়া শিবিরে। কোচবিহার থেকে ভবানীপুর - রাজ্যের বিভিন্ন জেলায় জয়ের আগাম উল্লাসে ফেটে পড়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। কোথাও হাতে ‘মুড়ি’ নিয়ে অভিনব উদযাপন, আবার কোথাও রাস্তায় নেমে আবির খেলায় মেতে উঠে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই একের পর এক আসন থেকে বিজেপির অনুকূলে ট্রেন্ড আসতে শুরু করে। কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং থেকে শুরু করে দক্ষিণবঙ্গের পানিহাটি বা ভবানীপুরেও জয়ের ইঙ্গিত স্পষ্ট হতেই রাস্তায় নামেন সমর্থকরা। হাতে বিজেপির ঝাণ্ডা নিয়ে ও বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে কার্যত রোড-শো শুরু হয় জেলায় জেলায়। শাসকদলকে পিছনে ফেলে অনেকখানি এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাসী গেরুয়া নেতৃত্ব ইতিমধ্যেই পরবর্তী রণকৌশল সাজাতে ব্যস্ত।
সল্টলেকের বিজেপি কার্যালয়ে ওয়ার রুমে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। সেখান থেকেই প্রতিটি জেলার ফলাফলের দিকে কড়া নজর রাখা হচ্ছে। গণনাকেন্দ্রগুলির বাইরে নিরাপত্তা বলয় থাকলেও জয়ের আনন্দে উদ্বেল সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের সামনে তা কার্যত ঢাকা পড়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় গেরুয়া আবিরে একে অপরকে রাঙিয়ে দিয়ে জয়ের এই মুহূর্তকে স্মরণীয় করে রাখছেন তারা।
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...