নিজস্ব প্রতিনিধি , মালদহ - দিনদুপুরে বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদের সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। স্থানীয় বাসিন্দারা ধরে বেঁধে নিয়ে গেল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে। পুরো ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদহ জেলার চৌধুরীহাট এলাকায়। পুলিশকে খবর পেয়ে এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে মালদহ জেলার চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকায়। প্রতিদিনের মতোই চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের গেটের বাইরে সারিবদ্ধভাবে রাখা থাকে ছাত্রছাত্রীদের সাইকেল। সেই সাইকেলগুলির মধ্য থেকেই একটি সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে এক যুবক। অভিযুক্তের নাম নূর মহাম্মদ, বয়স ২৫ বছর। তাকে স্থানীয় বাসিন্দা মিলে ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে নিয়ে যায়।সেখানে জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ চুরির কথা কার্যত স্বীকার করে।
ঘটনা প্রসঙ্গে গৃহ শিক্ষক শম্ভু মোদক জানান," ঘটনার সময় আমি বাজার করার উদ্দেশ্যে যাচ্ছিলাম। হঠাৎ দেখি এক যুবক ছাত্রদের রাখা সাইকেল নিয়ে পালাচ্ছে। যুবকের মুখ ঢাকা থাকায় আমার সন্দেহ আরও বাড়ে। আমি যুবককে প্রশ্ন করলে কোনও উত্তর না দিয়ে সাইকেলে চড়ে পালানোর চেষ্টা করে। এরপর আমি ধাওয়া করে অনেকটা দূর গিয়ে তাকে ধরে ফেলি। তারপর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে নিয়ে আসি।"
অভিযুক্ত নূর মোহাম্মদ জানায়, " আমার খুব টাকার দরকার তাই আমি চুরিটা করতে চেয়েছিলাম। এটাই প্রথমবার এর আগে কখনো চুরি করিনি আমি।প্রথম চুরি করতে এসেই ধরা পড়ে গেলাম। আমি স্বীকার করছি ছাত্রছাত্রীদের সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেছি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের