নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - ভারতীয় সামরিক বাহিনী-তে ফ্লাইং অফিসার পদে নিযুক্ত হলেন গান্ধীনগর এলাকার বাসিন্দা আদিত্য সিং। পরিবারের অনেকেই ভারতীয় সেনার সঙ্গে যুক্ত। বাড়ির সকলের মতোও তিনিও ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ভারতীয় সেনায় যোগ দেওয়ার। সেই স্বপ্নই এখন হাতের মুঠোয় আদিত্যর। ফ্লায়িং অফিসার হয়ে গান্ধীনগরের গর্ব তিনি।
সূত্রের খবর , ভারতীয় সামরিক বাহিনী-তে ফ্লাইং অফিসার পদে নিযুক্ত হলেন শিলিগুড়ির বাসিন্দা ও ডন বস্কোর প্রাক্তন ছাত্র আদিত্য সিং। স্নাতকে সেলেশিয়ান কলেজে অর্থনীতি নিয়ে পড়ার সময় ন্যাশনাল ক্যাডেট কর্পস(এনসিসি)-এ যুক্ত হয়েছিলেন আদিত্য। সেই সুবাদে কলেজের অনেক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বও সামলেছেন তিনি । ২০২৩ সালে স্নাতকোত্তর পাশ করেই অক্টোবর মাসে এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্টে বসেছিলেন এই মেধাবী পড়ুয়া। সেই পরীক্ষাতেই বাজিমাত করেন তিনি।
আদিত্য জানান , 'অনলাইনে পড়াশুনা করেই সাফল্য পেয়েছি। দায়িত্ব পেয়ে সারা জীবন দেশের সেবা করতে চাই। লিখিত ও মৌখিক পরীক্ষা হয়েছিল। পড়াশোনার পাশাপাশি গিটার বাজাতে ভালো লাগে। মা, বাবা সবাই খুব খুশি হয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের