নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বুনো হাতি তাড়াতে গিয়ে মার খেতে হল হুলা পার্টির সদস্যদের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী রেঞ্জের বাঁশকুলে এলাকায়। বুধবার রাতে জঙ্গল থেকে হাতির দল সরাতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন বনদফতর সহ হুলা পার্টির কর্মীরা। অভিযোগ , দুজন হুলা পার্টি সদস্যকে বেধড়ক মারধর করে একদল উত্তেজিত গ্রামবাসী।
সূত্রের খবর , ওই রাতে সোনামুখী রেঞ্জের বনকর্মীরা হুলা পার্টির সহায়তায় ধানশিমলার জঙ্গল থেকে সাতটি বুনো হাতিকে বিষ্ণুপুরের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে বাঁশকুলে গ্রামের উপর দিয়ে হাতির দলটি যাওয়ার সময় , ফসলের ক্ষতির আশঙ্কায় গ্রামবাসীরা হাতির গতিপথে বাধা দেন। এই নিয়ে বনকর্মীদের সঙ্গে শুরু হয় বচসা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর স্থানীয়দের একাংশ চড়াও হয়ে হুলা পার্টির সদস্যদের মারধর শুরু করে।
এই ঘটনায় হুলা পার্টির সদস্য সহদেব লোহার গুরুতর জখম হন। এরপর তাকে সোনামুখী ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। আরেক সদস্যকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্তদের অনেকেই পালিয়ে গেলেও পরে পুলিশ মিঠু মাণ্ডি সহ চন্দ্র মাণ্ডি নামে দু’জনকে গ্রেফতার করে। উভয়ের বাড়ি বাঁশকুলে গ্রামে। পুলিশ জানায় , বনকর্মীদের উপর হামলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।
উল্লেখ্য , বর্তমানে বাঁকুড়া জেলায় মোট ৬৬ টি বুনো হাতির অবস্থান রয়েছে। এর মধ্যে সাহারাজোড়ায় ৫৮টি , রাধুরবাইদে ১টি এবং চক পাত্রসায়েরে রয়েছে আরও ৭টি হাতি। বন দফতর সূত্রে জানা গেছে , এই হাতিগুলিকে নিয়মিত গতিপথে ফিরিয়ে আনা ও লোকালয় থেকে সরিয়ে দেওয়ার কাজ করছে হুলা পার্টি সহ বনকর্মীরা। বন দফতরের কর্মীদের উপর হামলার এই ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। স্থানীয় প্রশাসন জানিয়েছে , ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
বনদফতর সোনামুখী রেঞ্জার বিট অফিসার ইদ্রিস সরকার জানান , “আমরা ধানশিমলার জঙ্গল থেকে সাতটি হাতিকে অন্য জঙ্গলে পাঠানোর কাজ করছিলাম। হাতিগুলোর গতিপথ বাঁশকুলে পড়ায় গ্রামবাসীরা বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে আমাদের হুলা পার্টির সদস্যদের মারধর করা হয়।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের