নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিধানসভা নির্বাচনে বাকি আর মাত্র হাতে দু সপ্তাহ। আর এই আবহে প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। শনিবার রাজ্যজুড়ে প্রচারে নেমেছে শাসক - বিরোধী উভয় শিবির। শনিবার জনসভা থেকে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন অমিত শাহ।
প্রথমে ওন্দা বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী অমরনাথ শাখার সমর্থনে এবং পরে ছাতনায় প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের সমর্থনে সভা করেন শাহ। মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ' ২৩ এপ্রিল এক বার কমল চিহ্নে ভোট দিন, বিজেপি সরকার গড়ুন, প্রতিশ্রুতি দিচ্ছি, গোটা বাংলা থেকে মমতার সিন্ডিকেট শেষ করব।'
তৃণমূল সরকারের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে শাহ দাবি করেন, ' সিমেন্ট নিতে হলেও সিন্ডিকেট। পাখা, বালি কিনতেও মাঝে আসে সিন্ডিকেট। বাংলার মানুষের রক্ত চুষতে সিন্ডিকেট রয়েছে। মমতা আর তার ভাইপোর শাসন এটা। এক বার মমতার সরকার সরিয়ে বিজেপিকে আনুন। সিন্ডিকেটকে উল্টো করে মারব।'
এদিন নারী নিরাপত্তা নিয়েও সরব হন শাহ। মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, 'মমতাদি আপনি রাজ্যের মহিলাদের গরিমা রক্ষা করেননি। এখানে মা - বোনেরা সুরক্ষিত নয়। এরকম চলবে না। কেউ বলে না। হীরকরানি, কে হীরকরানি জানেন তো? তাকে টাটা করার সময় এসেছে।’
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের