নিজস্ব প্রতিনিধি , হুগলী - ১৪ই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের উদ্যাগে পালিত হয় 'হিন্দি দিবস'। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে 'কালো দিন' ঘোষণা করে পথে নামলো বাংলা পক্ষ। দেশপ্রেমী অহিন্দি ভাষী স্বাধীনতা সংগ্রামীদের ছবি সামনে রেখে চলে প্রতিবাদ। এদিন যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত চলে পদযাত্রাও।
সূত্রের খবর , রবিবার অর্থাৎ ১৪ ই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে পালন করেন 'হিন্দি দিবস'। সেই দিনটিকেই 'কালোদিন' ঘোষণা করে পথে নামল বাংলা পক্ষ। ভারতের কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা হিসেবে ১৯৪৯ সালের এই দিনেই হিন্দি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকেই প্রতিবছর এই দিনটি হিন্দি দিবস হিসেবে পালিত হয়। কেন্দ্রীয় সরকারের সব দফতর , শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিন বাধ্যতামূলকভাবে পালন করা হয়। এমনকি হিন্দি ভাষায় কাজ করতে উৎসাহিত করা হয়।
কিন্তু বাংলা পক্ষ সহ একাধিক অহিন্দি ভাষাভাষী সংগঠন এই দিনটিকে দেখছে ভাষাগত আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে। বাংলা পক্ষ মনে করেন , ভারতের মতো বহুভাষিক দেশে একটিমাত্র ভাষার প্রাধান্য চাপিয়ে দেওয়া সাংবিধানিক সমতা সহ ভাষাগত বহুত্ববাদের পরিপন্থী।
এই প্রেক্ষিতে রবিবার কলকাতার যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত এক প্রতিবাদী মিছিলের আয়োজন করে বাংলা পক্ষ। মিছিলে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থকেরা। মিছিলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ , শরৎ চন্দ্র বসু , প্রফুল্লচন্দ্র রায়ের পাশাপাশি ভারতের অহিন্দি ভাষা আন্দোলনের নেতারা যেমন তামিল নেতা আন্না দুরাই , সহ অন্যান্য নেতাদের ছবিও বহন করা হয়। মিছিল থেকে 'হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সকল অহিন্দি জাতির ঐক্যের' ডাক ওঠে।
এদিন বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি রাজ্যের শাসক দলের দ্বিচারিতার বিরুদ্ধে সওয়াল করে বলেন , “একদিকে বাংলা ভাষা আন্দোলনের কথা বলা হয় আর অন্যদিকে হিন্দি , উর্দুর তোষণ — এই নীতি চলবে না। এবার রাজ্য সরকারকে প্রমাণ করতেই হবে যে তারা বাঙালির পাশে আছে। মুখের কথায় আর চলবে না। চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণব , স্কুলে বাংলা বাধ্যতামূলক করা , এবং WBCS - এ হিন্দি , উর্দুর অনুপ্রবেশ বন্ধ করতেই হবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এপ্রসঙ্গে জানান , “তামিল , কন্নড় সহ বিভিন্ন জাতির জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের এই কর্মসূচিকে সংহতি জানিয়েছে। অহিন্দি জাতিগুলোর সর্বভারতীয় সংস্থাগুলির তরফেও সংহতির বার্তা এসেছে। হিন্দি সাম্রাজ্যবাদ ধ্বংস হবেই। বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালির সমানাধিকার প্রতিষ্ঠাই বাংলা পক্ষের লক্ষ্য।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের